১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করল এনসিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় ৫০ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং ৫০ জন পৌর মেয়র প্রার্থী রয়েছেন। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
 
তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমাদের কাছে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো।'

ঘোষিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ প্রার্থী হয়েছেন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান এবং ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঘোড়াঘাট পৌরসভায় মো. আব্দুল মান্নান এবং হাকিমপুরে রায়হান কবির মেয়র প্রার্থী হয়েছেন।

নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন এবং নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কুড়িগ্রাম সদরে পৌর মেয়র পদে মো. মাসুম মিয়া এবং লালমনিরহাটের কালীগঞ্জে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির হয়ে নির্বাচন করবেন।

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সদর উপজেলায় শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন এবং চাঁদপুর সদরে রশিদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

মতলব উত্তর উপজেলায় ইদ্রিস, হোমনা পৌরসভায় রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আমিনুল হক এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার