১৮টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পালটা হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরও এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তেহরান।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনী জানায়, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির দাবি, তাদের মহাকাশ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে দুই দফায় পালটা অভিযান চালিয়েছে। এতে কুয়েতের আলী আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিসহ মার্কিন সামরিক বাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগ অ্যান্টেনা ও রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, বিস্ফোরকবাহী বিভিন্ন ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, সশস্ত্র বাহিনীর ‘শক্তিশালী ও সিদ্ধান্তমূলক জবাবের’ কারণেই সর্বশেষ আগ্রাসন থামতে বাধ্য হয়েছে।

একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে মার্কিন বোমাবর্ষণ শিগগিরই বন্ধ হবে। তিনি দাবি করেন, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাম্প্রতিক হামলা বন্ধ করার অনুরোধ জানিয়ে তার সঙ্গে যোগাযোগ  অব্যাহত রয়েছে।

তবে আইআরজিসি এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, এটি ‘যুদ্ধ থেকে পালানোর একটি অজুহাত’।

এদিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশসহ বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় মার্কিন সামরিক বাহিনীও ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা চালানোর কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, এ মুহূর্ত থেকে অঞ্চলের নিরাপত্তাহীনতার কারণে হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ যেকোনো নৌযান চলাচলকে লক্ষ্যবস্তু করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ