৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করতে আমির হামজাকে লিগ্যাল নোটিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা আমির হামজা কে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতা হৃদয় হাসান আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, এমপি সাহেব সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ বা তাদের আইনের হাতে হস্তান্তর করবেন। নোটিশটি কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ এর মাধ্যমে বুধবার (১ এপ্রিল) পাঠানো হয়েছে।

হৃদয় হাসান বলেন, 'নোটিশে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। যদি তা না হয়, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের এক ইফতার মাহফিলে বক্তব্যকালে আমির হামজা বলেন, 'মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তিন দিনে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব এসেছে। আমি তা গ্রহণ করিনি। চাইলে কুষ্টিয়া লিখে আরও বড় অঙ্কের প্রস্তাব দিলেও আমার অবস্থান পরিবর্তন হবে না।'

ভিডিওটি পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শত শত দর্শক ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশের দাবি জানান।

নোটিশে বলা হয়েছে, সংসদ সদস্য ঘুষ গ্রহণ করেননি তা প্রচার করা হলেও ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করা আইনগত দৃষ্টিকোণ থেকে অপরাধীদের আশ্রয় দেওয়ার সমতুল্য।

হৃদয় হাসান আরও বলেন, 'দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যেই নোটিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় জনগণ ভোগান্তিতে আছে। দায়ীদের নাম প্রকাশ না হলে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।'

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, 'এমপি সাহেব তিন দিনে ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন, কিন্তু যাঁরা প্রস্তাব দিয়েছেন, তাদের নাম প্রকাশ করছেন না। এটি একটি ক্রিমিনাল অফেন্স। নাম প্রকাশ করা উচিত।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার