৫০ প্রার্থীকে টার্গেট কিলিংয়ের পরিকল্পনা আওয়ামী লীগের: রাশেদ খাঁন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে এমন প্রায় ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিংয়ের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে এক নির্বাচনি পথসভায়  এ অভিযোগ করেন তিনি।
 
রাশেদ খাঁন বলেন, 'আমি এ বিষয়ে তথ্য পেয়েছি। আরও জানতে পেরেছি, নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন, তাদের হত্যা করার পরিকল্পনা রয়েছে। এটাই আওয়ামী লীগের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র।'

তিনি বলেন, 'আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আদায় করতেই হবে।'

বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করা নিয়ে প্রশ্ন করা হলে রাশেদ খাঁন পাল্টা প্রশ্ন করেন, 'এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে তারেক রহমান যদি কোনো ক্ষতির শিকার হন, তবে এতে বাংলাদেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র সফল হতে পারে। সুতরাং, তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এতে কোনো অন্যায় নেই।'

তিনি বলেন, 'গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সব দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আমি প্রশাসনকে সবসময় অবহিত করি। যদি আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে এর দায়ভার সরকারের ওপরই বর্তায়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক