৭০ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ নজরে, সতর্ক করা হয়েছে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রমে নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে অন্তত ৭০ জন সংসদ সদস্যকে ‘বিশেষ পর্যবেক্ষণে’ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি ‘পারফরম্যান্স মনিটরিং মেকানিজম’ চালু করেছেন তারেক রহমান। এর মাধ্যমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রম নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, অতীত রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সতর্ক অবস্থান নিয়েছেন। শুধু মন্ত্রী ও সংসদ সদস্য নয়, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণে রয়েছে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন নেতা জানান, তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানকালে সেখানকার সরকার পরিচালনা ও জবাবদিহি ব্যবস্থার অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে নতুন ধরনের নজরদারি কাঠামো বাস্তবায়নের চেষ্টা করছেন বলে তারা জানান। সূত্র: আগামীর সময়

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা