৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য মিলেও তিনি সরকারি দলের ২১২ জন এমপিকে তীরের মতো সোজা রাখার চেষ্টা করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ–এ খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন বাকি—মোট ৭৯ জন। আর বাকি আছেন ২১১ জন সংসদ সদস্য। আমরা শতভাগ চেষ্টা করব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করেন, সংসদের ভেতরে হোক বা বাইরে—আমরা চেপে ধরব।”

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, ন্যায় ও অন্যায়ের প্রশ্নে অবস্থান নেওয়াই তার নীতি। তার ভাষায়, নিজের দলের কেউ চাঁদাবাজি করলে সেটিকে সমস্যা মনে না করা আর অন্য দলের কেউ করলে ব্যবস্থা নেওয়া—এটি ন্যায়বিচার হতে পারে না। মানুষ হিসেবে প্রত্যেকের প্রতিই জবাবদিহি থাকতে হবে।

নিজের নির্বাচনী দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমি এমপি হিসেবে এক লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি, কিন্তু শুধু ওই ভোটাররাই নন—সাড়ে চার লাখ ভোটারের সবাই আমার। আমি সবাইকে ভাই-বোনের মতো মনে করি। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর দায়িত্ব যথাযথভাবে পালন করব।”

এর আগে সকাল ৯টার দিকে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল–এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম শুরু করেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার