৮১ বছরে পদার্পণ উপলক্ষ্যে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমান।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান কলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারওয়ার হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজে নির্মাণাধীন দুটি ছাত্রীনিবাসের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এসব আবাসন তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি এবং নতুন হোস্টেলগুলোতে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি