আল আকসা মসজিদে প্রবেশ করেছে শত শত ইসরায়েলি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।

গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরায়েলি পুলিশের সহায়তায় প্রায় ১৫০ জন করে ভাগে ভাগে এসব বসতি স্থাপনকারী আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তারা তালমুদিক রীতি পালন, গান ও উচ্চস্বরে প্রার্থনা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় আল আকসা মসজিদের প্রবেশপথ ও পুরোনো শহর এলাকায় ইসরায়েলি বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। সাধারণ ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়া হয় বলেও দাবি করেছে জেরুজালেম গভর্নরেট।

গভর্নরেটের অভিযোগ, ভোরের নামাজে সীমিত সংখ্যক ফিলিস্তিনি অংশ নিতে পেরেছেন। পরে কয়েকজন মুসল্লির ওপর ইসরায়েলি পুলিশের হামলার ঘটনাও ঘটেছে।

আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, সেখানে অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ রয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করে আসছে।

তবে ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও স্থানটি গুরুত্বপূর্ণ। প্রাচীন মন্দির ধ্বংসের স্মরণে পালিত ‘টিশা বি’আব’ উপলক্ষে এই প্রবেশের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি