আমি না থাকলে ইসরায়েল পৃথিবী থেকে মুছে যেত: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি, প্রভাবশালী নেতা এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি কখনো রসিকতা, আবার কখনো নিজের ভূমিকা ও ক্ষমতা নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি না থাকত, তবে ইসরায়েল আজ পৃথিবীর বুক থেকে মুছে যেত।’ তিনি আরও দাবি করেন, ইরানকে থামানো না গেলে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করে তা ব্যবহার করত এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পরমাণু চুক্তি বাতিল করাই ছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোতে বাধা দিয়েছে। তার দাবি, চুক্তি বাতিল না হলে ইরান কয়েক বছরের মধ্যেই পারমাণবিক শক্তি হয়ে উঠত এবং দ্রুত তা ব্যবহার করত।

তিনি আরও বলেন, ক্ষমতায় ফিরে আসার বিষয়টি অনেকে ভাবেননি। তার ভাষায়, তাকে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছিল, তবে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন অর্থনৈতিকভাবে দেশকে সংকটে ফেলেছে এবং মূল্যস্ফীতি বাড়িয়েছে। তবে এখন পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

ইরান প্রসঙ্গে তিনি আরও বলেন, বি-টু বোমারু বিমান ব্যবহার করে নির্দিষ্ট স্থানে হামলা চালানো হয়েছে এবং এতে তাদের পারমাণবিক সক্ষমতা নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, ওই পদক্ষেপ না নিলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গুরুতর হুমকির মুখে পড়ত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাদের মধ্যে ভালো সমন্বয় রয়েছে এবং কৌশলগত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অবস্থানই ছিল মূল নির্ধারক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি