আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মেয়ে নাদিয়া পাঠান পাপন। বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়। এতে ৩২ নম্বরে স্থান পান নাদিয়া পাঠান পাপন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাদিয়া পাঠান পাপন ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়ন পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তার মা সৈয়দা নাখলু আক্তার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সৈয়দা নাখলু আক্তার সাংবাদিকদের জানান, তিনি অনেক আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়েছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, তার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিল এবং রাজনীতি নিয়ে মা-মেয়ের মধ্যে কখনো মতবিরোধ হয়নি। মেয়ে সংসদ সদস্য মনোনীত হওয়ায় একজন মায়ের স্বাভাবিক অনুভূতিই তিনি অনুভব করছেন।

বিএনপি সূত্র জানায়, নাদিয়া পাঠান পাপন শুধু পদধারী নেত্রী নন, রাজপথের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। বিশেষ করে গত জুলাই অভ্যুত্থানের সময় তিনি সরাসরি মাঠে থেকে আন্দোলনে অংশ নেন। শ্বশুরবাড়ি ঢাকায় হওয়ায় তিনি রাজধানীকেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

পাপনের মনোনয়ন নিয়ে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, আর মেয়ে আজ বিএনপির সংসদ সদস্য মনোনীত হয়েছেন। তবে বিজয়নগরের সন্তান হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে তিনি নাদিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মায়ের প্রসঙ্গে নাদিয়া পাঠান পাপন বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে আন্দোলন করতে গিয়ে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও মামলা হামলার মুখে পড়লেও তখন এসব প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, যাচাই-বাছাই করেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন এসব নিয়ে ভাবার সময় নেই, বরং তারেক রহমানের হাত শক্তিশালী করে ৩১ দফা বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য। সূত্র: যুগান্তর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার