আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের সর্বোচ্চ নেতা বা দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনী ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক কান্নাবিজড়িত কণ্ঠে জাতির উদ্দেশে দেওয়া বার্তায় বলেন, 'দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার শাহাদাতে ইরান গভীর শোকাহত।'

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর খামেনির মৃত্যুর দাবি করেছিলেন। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। সর্বশেষ রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের অবসান ঘটে। সে সময় দেশটির রেজা শাহ পাহলভি শাসনের অবসান ঘটিয়ে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। বিপ্লব-পরবর্তী সময়ে দেশটিতে ‘সুপ্রিম লিডার’ বা সর্বোচ্চ নেতার শাসনব্যবস্থা চালু হয়।

ইরানে এখন পর্যন্ত দুজন সুপ্রিম লিডার দায়িত্ব পালন করেছেন। তাদের পদবী হিসেবে ‘আয়াতুল্লাহ’ ব্যবহার করা হয়, যা শিয়া মুসলিমদের কাছে জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্দেশ করে। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনি দেশের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্বও পালন করছিলেন।

খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী নেতৃত্ব ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে দেশ-বিদেশে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন