বাংলাদেশে সেরা ট্রাভেল এজেন্টদের অ্যাওয়ার্ড প্রদান করলো সাউদিয়া এয়ারলাইন্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

২০২৪ সালে ট্রাভেল ব্যবসায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সেরা ট্রাভেল এজেন্টদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলো সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্স।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাউদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মিসর মুহসেদ আল মুসাঈদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের ম্যানেজার তারিক আলওয়াইদী ও বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।

অনুষ্ঠানে এম. আলমুসায়েদ বাংলাদেশিদের ট্র্যাভেল এজেন্টদের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে সাউদিয়ার প্রসার ও সাফল্য শীর্ষ এজেন্টদের প্রতিশ্রুতি এবং অংশীদারিত্ব ছাড়া সম্ভব হতো না। তাদের প্রচেষ্টা সৌদিয়াকে অসাধারণ সম্প্রসারণ অর্জনে সহায়তা করেছে এবং আমাদের অতিথিদের প্রতি উৎকৃষ্ট সেবা প্রদান চালিয়ে যেতে সাহায্য করেছে।”

বাংলাদেশে সাউদিয়া এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক  আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন , সৌদি আরব বাংলাদেশের উড়োজাহাজ  চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী। নতুন এ কার্যক্রম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।

বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মারেয়া ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, গোল্ডেন বেঙ্গল ট্যুরস ও ট্রাভেলস, হাজি  এয়ার ট্রাভেলস , সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, সুন্দরবন এয়ার ট্রাভেলস ও ট্যুরস , সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনক, ট্রিপ লাভার্স, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস ও ট্যুরস , শাহ আমানত হজ  কাফেলা ট্রাভেলস ও টুরস, ট্যালন কর্পোরেশন, ট্রাভেলচ্যাম্প  এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস ও ট্যুরস।

সদ্য সংবাদ/এসএইচ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩