গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ মজুরি বোর্ডের বৈঠক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ০৯:১৮:৪৮
ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি প্রত্যাশা পূরণে নতুন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। এ লক্ষ্যে আজ সোমবার (২৩ নভেম্বর) রাজধানীতে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পাশাপাশি শ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো কেমন হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেবেন।

সভাটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব। এর পাশাপাশি পোশাক কারখানার বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন সর্বনিম্ন বেতন নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়েও মতামত নেওয়া হবে।

বৈঠকে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আনোয়ার হোসাইন ও বাবুল আখতারের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্ধারিত সভাটি স্থগিত হওয়ায় নতুন মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা পিছিয়ে যায়। তারও আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা বর্তমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি তুলে ধরে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানান।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা সেদিন কোনো চূড়ান্ত প্রস্তাব দেননি। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে সময় চাওয়ায় বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ফলে আজকের বৈঠককে ঘিরে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের মধ্যেই বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী