ভারতে নিরাপত্তা শঙ্কায় মেসি, ৫ মিনিটেই ছাড়লেন স্টেডিয়াম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভারত সফরে গিয়ে অপ্রত্যাশিত ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে অসংখ্য চাপ নিয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন, হাজারো উন্মাদ দর্শকের সামনে মাঠে নেমেছেন। তবে, কখনোই নিজের নিরাপত্তা নিয়ে এমন শঙ্কায় পড়তে হয়নি তাকে। সেই বিরল ঘটনাই এবার ঘটেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফুটবলের এই মহাতারকাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন যে এমন বিশৃঙ্খলায় রূপ নেবে, তা হয়তো কেউই কল্পনা করেননি।

শনিবার (১৩ ডিসেম্বর) মেসিকে এক নজর দেখতে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হন অন্তত এক লাখ দর্শক। সেখানে শুরু থেকেই পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। স্থানীয় প্রশাসন ও আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা মেসির একেবারে কাছাকাছি চলে আসলে। ল্যাপ অফ অনারের সময় তারা মেসিকে আড়াল করে দাঁড়িয়ে পড়ায় দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছে যায়।

এতেই শুরু হয় স্টেডিয়ামজুড়ে বিশৃঙ্খলা। দর্শকরা মাঠের ভেতরে পানির বোতল ছুড়ে মারতে শুরু করেন। একইসঙ্গে ছিঁড়ে ফেলেন ব্যানার, ভাঙচুর করা হয় হোর্ডিংগুলো। এমন পরিস্থিতিতে মেসির নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নিরাপত্তা টিম। দর্শকদের উদ্দেশ্যে তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় কার্যত স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন বিশ্বকাপজয়ী এই তারকা।

লিওনেল মেসি আজ বেশ ব্যস্ত এক দিনই কাটাতেন কলকাতায়।। তবে, যুবভারতী স্টেডিয়ামের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তার বাকি কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে