ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

সদ্য সংবাদ ডেস্ক
২ আগস্ট, ২০২৬ ২১:৫৭:৪২
ছবি: সংগৃহীত

ভারতে ই-২০ পেট্রোল চালুর সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রোববার (২ আগস্ট) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল জানান, ই-২০ পেট্রোল বাতিল চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খোলা অনলাইন আবেদনে ইতোমধ্যে দুই লাখেরও বেশি নাগরিক স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় এই গণ-আবেদনের প্রিন্ট কপি নিয়ে তিনি অন্তত ১০০ জন আন্দোলনকারীকে সাথে নিয়ে নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে মিছিল করবেন।

কেজরিওয়াল অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরির পুত্রদের পরিচালিত ইথানল ব্যবসাকে লাভবান করতেই ভারতীয় গাড়ির ইঞ্জিনের ক্ষতিসাধনকারী এ নীতি জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে।

একই সাথে কেজরিওয়াল ৩টি প্রধান দাবি উত্থাপন করেন পেট্রোল পাম্পে সাধারণ ও ই-২০ পেট্রোলের মধ্যে পছন্দের সুযোগ দেওয়া, সাধারণ পেট্রোলের দাম কমানো এবং ইথানলের মূল্য কমানো।

তবে কেজরিওয়ালের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি