ভারতের মুখোমুখি হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, প্রতিশ্রুতি হামজা চৌধুরীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করার হতাশাকে পেছনে ফেলে এবার নতুন উদ্যমে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

লেস্টার সিটির এই ফুটবলার দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে এবং এখন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে খেলেছেন।

নেপালের বিপক্ষে ম্যাচে ওভারহেড কিকে একটি এবং পরের গোলটি পেনাল্টি থেকে পানেনকা শটে ধাঁধানো দুটি গোল করেছিলেন হামজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি।

ড্রয়ের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে হামজা লেখেন, রাতের আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি যেটা আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। 

'আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই' বলে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির ব্যাপারেও ইঙ্গিত প্রদান করেন তিনি।

সেই বড় লড়াই আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দেখা যাবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা লেখেন, 'বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (মঙ্গলবার) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ