ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী

A
Admin
২৬ জুলাই, ২০২৬ ১৩:৪২:৪০
ছাত্রদের টানা আন্দোলন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। রোববার (২৬ জুলাই) ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 
এর আগে, শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে জানান, দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদলের বৈঠকে আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো নিয়ে সমঝোতা হয়। এরপর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজাপুরে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ যোশী। হুব্বাল্লির রেলওয়ে স্কুল ও নিউ ইংলিশ স্কুলে পড়াশোনা শেষে তিনি শ্রী কদসিদ্ধেশ্বর আর্টস কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরে কর্ণাটকে বিজেপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সাল থেকে ধারওয়াড় লোকসভা আসনের সংসদ সদস্য হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হয়েছেন তিনি। 
এছাড়া, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ বিষয়ক, কয়লা ও খনি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তাকে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি