ভারতীয় ভিসাকেন্দ্রে উপচে পড়া ভিড়, স্লট পেতে চরম ভোগান্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে আবেদন জমা দিতে এসে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। সকাল থেকেই কেন্দ্রের সামনে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র হাতে শত শত আবেদনকারীর দীর্ঘ সারি দেখা গেছে। অনলাইনে ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা ‘স্লট’ না পাওয়াই তাদের প্রধান অভিযোগ। অনেকের দাবি, স্লট পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

রোববার (৫ জুলাই) ভিসা আবেদনকেন্দ্রে গিয়ে দেখা যায়, নতুন আবেদন জমা, পাসপোর্ট গ্রহণ এবং চিকিৎসা ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য আলাদা সারিতে অপেক্ষা করছেন বিপুলসংখ্যক মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীর সংখ্যাও বাড়তে থাকে।

বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া জানান, ২৩ জুন তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আবেদন করতে এসেছেন। তার ভাষ্য, বর্তমান ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। তিনি বলেন, ভিসা ফি ১ হাজার ৫৩০ টাকা হলেও ডাবল এন্ট্রির স্লট পেতে কালোবাজারে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক নয়। আগের মতো অনলাইনে আবেদন করে পরদিন সরাসরি কাগজপত্র জমা দেওয়ার ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানান তিনি।

ময়মনসিংহের গফরগাঁও থেকে পর্যটন ভিসার জন্য আসা মোহাম্মদ আরাফাত রহমান বলেন, তিনি এর আগেও ভারতে গেছেন। তবে এবার এত জটিলতা এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা তার আগে হয়নি।

চোখের চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে গোপালগঞ্জ থেকে আসা জয়ন্তী হালদার জানান, প্রথমবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিতে এসেছেন। সময় বেশি লাগলেও আজই সব আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি ফিরতে চান তিনি।

ভিসা আবেদনকেন্দ্রের নিরাপত্তা দায়িত্বে থাকা মতিউর রহমান জানান, অন্যান্য দিনের তুলনায় এদিন আবেদনকারীর সংখ্যা কিছুটা বেশি। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে আবেদনকারীদের অভিযোগ, কেন্দ্রের ভেতরের সেবা নিয়ে বড় সমস্যা না থাকলেও বাইরে দীর্ঘ অপেক্ষা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে ভোগান্তি এখনো কাটেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি