ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ ভারতীয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতের দূতাবাস ও কনস্যুলেট জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নৌকার কর্মী এবং একজন সহকারী ছিলেন।

দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, হোন মাই রুত ন্গোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর বৈরী আবহাওয়া, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের দূতাবাস জানায়, ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকবাহী নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি