ভোট সুষ্ঠু হলে ফলাফল আমরা মেনে নিবো: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, ছোটখাটো বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হতে পারে, তবে বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের মনিপুর বয়েজ হাই স্কুল মাঠে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, 'বহু বছর ধরে দেশবাসী ভোট দিতে পারতেন না। আমি নিজেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলাশ্রমে থাকার কারণে ভোট দিতে পারিনি। আজ আল্লাহর অশেষ কৃপায় আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়েছে। আশা করি এই ভোটের মাধ্যমে দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।'

তিনি আরও বলেন, 'বিশেষ করে যুবসমাজ যারা আগে ভোট দিতে পারেনি, তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে। এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক – এই আমাদের প্রার্থনা। এই নির্বাচনের মাধ্যমে এমন সরকার গঠিত হোক যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, বরং ১৮ কোটির জনগণের সরকার হবে।'

ড. শফিকুর রহমান আরও বলেন, 'দেশ আমাদের সবার। দেশের উন্নয়নে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই গণমাধ্যম আমাদের পাশে থাকুক দেশ গঠনের কাজে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি ভোট দিলাম। এখন সারা দেশের ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবো। ছোটখাটো অনিয়ম হলে তা উপেক্ষা করবো, তবে বড় কোনো বিষয় হলে ছাড় দেওয়া হবে না। আমরা চাই মানুষের ভোটাধিকার নিশ্চিত হোক। ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সেই ফলাফল আমরাও মানবো, অন্যকেও মানতে হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।'

তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, 'নারী-পুরুষ সবাই শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে ভোট দিতে আসুন। নিজের অধিকার প্রয়োগ করুন এবং দেশের গঠনমূলক প্রক্রিয়ার অংশ হোন।'

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ রয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ২,০২৮। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন, যাদের মধ্যে দলীয় প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন।

দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

শেরপুর-৩ আসনে জামায়েতের প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে এই আসন বাদে সব ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার