বিএনপির সঙ্গে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যগত সম্পর্ক: চীনের রাষ্ট্রদূত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিএনপির সঙ্গে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। তিনি স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।

বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ইয়াও ওয়েন জানান, বাংলাদেশকে চীন একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করছে। তিনি হাই-টেক শিল্প, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকল, ম্যানুফ্যাকচারিং ও কৃষি খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে একটি ‘চাইনিজ ইপিজেড’ স্থাপন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যৌথ উদ্যোগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত শিক্ষা খাতের মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে চীন কাজ করতে আগ্রহী বলেও জানান। শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড উদ্যোগকে স্বাগত জানান চীনা রাষ্ট্রদূত। এছাড়া তৈরি পোশাক, টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এসব ক্ষেত্রে কারিগরি সহায়তার কথাও তুলে ধরেন।

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ইলেকট্রিক বাস চালুর সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার