বিশ্বকাপের হতাশা ভুলতে জুয়ার টেবিলে নেইমার, মিলল না সাফল্য

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর হতাশা কাটতে না কাটতেই পোকার টেবিলে বসেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে ফুটবল মাঠের মতো ভাগ্য সেখানেও সহায় হয়নি তার। লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের (WSOP) ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নিয়ে প্রথম দিনেই ছিটকে গেছেন এই তারকা ফুটবলার।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর হতাশা কাটতে না কাটতেই পোকার টেবিলে বসেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে ফুটবল মাঠের মতো ভাগ্য সেখানেও সহায় হয়নি তার। লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের (WSOP) ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নিয়ে প্রথম দিনেই ছিটকে গেছেন এই তারকা ফুটবলার।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলের সবুজ মাঠ ছেড়ে লাস ভেগাসের পোকার টেবিলে দেখা যায় নেইমারকে। শনিবার রাতে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তবে ডে-১ থেকেই বিদায় নিতে হয় সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডকে।

এর আগে ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারেও অংশ নিয়েছিলেন নেইমার। ফক্স স্পোর্টসের তথ্য অনুযায়ী, সেবার তিনি ফাইনাল পর্যায় পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু এবার আগের সাফল্য ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই তারকা।

এর আগে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার, যা কাঁদিয়েছিল কোটি ভক্তকে। পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দেন তিনি।

চোটের কারণে এবারের বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ ছিল সীমিত। ডান পায়ের কাফের সমস্যায় ভুগতে থাকা এই ফরোয়ার্ড পুরো টুর্নামেন্টে বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন। নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা গোলটিই হয়ে থাকে জাতীয় দলের জার্সিতে তার শেষ অবদান।

তবে পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই খেলায় অংশ নিতে দেখা গেছে তাকে। চলতি বছর সান্তোসের হয়ে একটি ম্যাচে না খেলার পর দীর্ঘ সময় অনলাইন পোকার খেলার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে, যা ব্রাজিলে সমালোচনার জন্ম দেয়।

ফুটবল ক্যারিয়ারের বড় এক অধ্যায়ের পর লাস ভেগাসের পোকার টেবিলেও দ্রুত বিদায়নেইমারের জন্য যেন আরও একটি হতাশার অধ্যায় হয়ে থাকল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার