বৈভবের বয়স যা-ই হোক, প্রতিভা নিয়ে প্রশ্ন নেই

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ আগস্ট, ২০২৬ ২৩:৫১:০২
ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৫, অথচ ব্যাট হাতে তার দাপট যেন অভিজ্ঞ কোনো তারকার! ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক নজরকাড়া পারফরম্যান্সে আলোচনায় থাকা এই তরুণকে ঘিরে এবার কৌতূহল তৈরি হয়েছে তার বয়স ও জন্মতারিখ নিয়েও।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লিরও সেই বিস্ময় কাটেনি। তবে বৈভবের বয়স নিয়ে কোনো সংশয় পোষণ করছেন না তিনি। বরং তার মতে, এত কম বয়সে বৈভব যেভাবে পেসের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করছে, সেটাই ক্রিকেট বিশ্বের কৌতূহলের বড় কারণ।

ব্রেট লি বলেছেন, 'বৈভব অবিশ্বাস্য ক্রিকেটার। ভারতের বাইরে সবাই জানতে চায়, ওর বয়স সত্যিই ১৫ কি না। ওর বয়সই সম্ভবত এখন ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত বিষয়। আমি কিন্তু বৈভবের বয়স নিয়ে একদমই চিন্তিত নই। ওর বয়স সত্যিই ১৫ হলে তো দারুণ ব্যাপার। যদি ১৭ বা ১৮ হয়, তাতেই বা কী যায় আসে। ছেলেটা ক্রিকেটটা খেলতে পারে। এটাই আসল।'

বৈভবকে ভারতের জন্য ‘দুর্দান্ত আবিষ্কার’ বলেও উল্লেখ করেছেন ব্রেট লি। তার আশা, ভবিষ্যতে এই কিশোর ব্যাটার বড় কিছু অর্জন করবে। তার মতে, বৈভবের বয়স নিয়ে আলোচনার চেয়ে বরং তার ব্যাটিং নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ অল্প বয়সেই যে ধরনের পরিপক্বতা ও সাহস দেখাচ্ছে, সেটাই বেশি বিস্ময়ের।

ব্রেট লি বলেছেন, 'বৈভব অল্প সময়ের মধ্যেই আইপিএল মাতিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রান করেছিল। অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু খারাপ বল করেনি। বৈভব আসলে ভালো বলগুলোও হুক করছিল!

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ