ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসায় ২ জনকে গণধোলাই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ইন্দোনেশিয়ায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসাকে ঘিরে দুইজনকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে।

গত সোমবার (২৯ জুন) দেশটির আম্বন শহরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে বিশ্বকাপের রাউন্ড-৩২ পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে কেন্দ্র করে এর আগে ব্রাজিল সমর্থকরা বিশাল শোভাযাত্রা বের করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলে মোটরসাইকেলে থাকা দুইজনের হাতে ইসরায়েলের পতাকা দেখা গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাদের ওপর হামলা চালান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি তাদের থামিয়ে পতাকাটি কেড়ে নেন এবং লাঠিটি ভেঙে ফেলেন। এরপর সেখানে উপস্থিত আরও কয়েকজন তাদের মারধর করেন।

ঘটনার কারণ ও ওই দুইজন কেন ইসরায়েলের পতাকা বহন করছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় পুলিশও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান জানিয়ে আসছে। দেশটির সাধারণ মানুষের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি