চাঁদাবাজির অভিযোগ তুলে তোপের মুখে সারজিস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান নিলুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে তার বাড়িতে যান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করেন সারজিস।

অভিযোগের পরপরই তিনি আমিনুর রহমান নিলুর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে ঘিরে তোপের মুখে ফেলেন। এ সময় ভোটকে কেন্দ্র করে সেখানে টাকার বস্তা রাখা হয়েছে, এমন পাল্টা অভিযোগও তোলেন কয়েকজন স্থানীয় ব্যক্তি।

পরে, খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে সাংবাদিকদের সারজিস আলম বলেন, 'এনসিপির পঞ্চগড় পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান নিলু চাঁদাবাজির স্বীকার হয়েছেন। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি। চাঁদাবাজির সব প্রমাণ আমাদের কাছে রয়েছে।'

তিনি আরও বলেন, 'কিছু পেজ ও আইডি থেকে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সময়ই এর সাক্ষ্য দেবে। এভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে ধীরে ধীরে ফ্যাসিস্ট তৈরি হয়। আমরা রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ চাই না। মূলধারার গণমাধ্যমের উচিত সত্য তুলে ধরা।'

নির্বাচন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'নির্বাচন সুষ্ঠু না হলে এবং আবার স্বৈরাচার তৈরি হলে কারও পিঠের চামড়া থাকবে না।'

তবে এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, 'এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।'

ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। লিখিত অভিযোগ দাখিল হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার