ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের 'বিজি-৩০২' ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। লন্ডন থেকে রওনা হওয়ার সময় তাকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান।

দেশে পৌঁছে জুবাইদা আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন তিনি।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে রবিবার পর্যন্ত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব ঠিক থাকলে শনিবার বিমানটি ঢাকায় আসবে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে রোববার লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ১৮ জন সঙ্গী যুক্তরাজ্যে যাবেন। বর্তমানে ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন