এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালে যান এবং পরে স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়ার অংশ হিসেবে ভর্তি হন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে কেবিনে রাখা হয়েছে। পরীক্ষার রিপোর্টগুলো মেডিক্যাল বোর্ড পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ গত শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শেই তাঁর ওই অনুষ্ঠানে যোগ দেওয়া হয় বলে প্রেস উইং জানিয়েছে।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এর আগেও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা