এবি পার্টির প্রতিটি ধাপে জড়িয়ে আছেন ব্যারিস্টার রাজ্জাকের নাম: মজিবুর রহমান মঞ্জু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
এবি পার্টির সাবেক প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিজয়নগরস্থ দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী ড. কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক সেলিম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুল হালিম খোকন।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন তাঁদের মেন্টর। তিনি সবসময় লিগ্যাল পয়েন্টে কথা বলতেন এবং পেশাগত জীবনে অত্যন্ত সিরিয়াস ছিলেন। ব্যক্তিগত খোঁজখবর নেওয়া, পরামর্শ দেওয়া এবং নতুন সম্পর্ক গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তিনি তাঁদের আন্তর্জাতিক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার রাজ্জাক অত্যন্ত সময়ানুবর্তী ও প্রস্তুতিপূর্ণ মানুষ ছিলেন। কোনো মিটিং তিনি প্রস্তুতি ছাড়া করতেন না। তাঁর ব্যক্তিত্ব, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অনুকরণীয়। এবি পার্টির প্রতিটি ধাপে তাঁর অবদান জড়িয়ে আছে। দলের নাম যতদিন থাকবে, ততদিন তাঁর ছোঁয়া লেগে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

স্মৃতিচারণে তাজুল ইসলাম বলেন, ব্যারিস্টার রাজ্জাক ছিলেন দক্ষ, স্মার্ট ও প্রস্তুতিপূর্ণ আইনজীবী। আদালতে তিনি পরিমিত ও যুক্তিনির্ভর বক্তব্য দিতেন। তরুণ আইনজীবীদের তিনি সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কাজ করার পরামর্শ দিতেন।

তিনি আরও বলেন, টাইম ম্যানেজমেন্টে তিনি ছিলেন অসাধারণ। জুনিয়রদের সঙ্গে আলোচনা করে কাজ করতেন। তাঁর মতো উচ্চমানের আইনজীবী খুব বেশি ছিলেন না। আইন অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করার সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলেও তিনি মত দেন।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমিক বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার