এলডিসি ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ যে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারেরই আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ম্যান্ডেট যাদের নেই, তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেইজে দীর্ঘ এক পোস্টে এসব বিষয়ে কথা বলেন তিনি।

তারেক রহমান লিখেন, ‘গাজীপুরের একজন ছোট পোশাক কারখানার মালিককে কল্পনা করুন, যিনি দশ বছরের বেশি সময় ধরে নিজের ব্যবসা গড়ে তুলেছেন। কারখানায় শতাধিক কর্মীকে কাজ দিয়েছেন। কঠিন বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে আছেন। একদিন হঠাৎ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রাপ্ত শুল্ক সুবিধাগুলো, যেগুলো তার পণ্যের দামকে প্রতিযোগিতায় রাখত, নীরবে উঠে গেল। তার অর্ডার কমতে শুরু করল। বাড়তে লাগল চাপ। কারখানা চালিয়ে রাখা, শ্রমিকদের বেতন দেওয়া, নিজের পরিবারকে নিরাপদ রাখা।'

তিনি বলেনব, 'এবার কল্পনা করুন নারায়ণগঞ্জের এক তরুণীকে, যিনি দেখছেন তার পরিবার অনিশ্চয়তার দিকে ঢুকে যাচ্ছে। তার বাবা একটি কারখানায় কাজ করেন। সংসার চালাতে তিনি ওভারটাইমের ওপর নির্ভর করেন। রপ্তানির চাপে পড়লে প্রথমে ওভারটাইম বন্ধ হয়, শিফট কমে। তারপর চাকরি চলে যায়। এগুলো শিরোনামে আসে না। এগুলো সাধারণ পরিবারের ভেতরের নীরব সংকট। তারা কেউই এই সিদ্ধান্তে ভোট দেয়নি। কেউ তাদের কিছু জিজ্ঞেসও করেনি। বাস্তব হিসাবও দেখানো হয়নি। এই কারণেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের বিষয়টি সরকারি বিবৃতির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।'

তিনি আরও বলেন, 'বিএনপি আগেও বলেছে ,২০২৬ সালের সময়সূচি ধরে এগিয়ে যাওয়া, কিন্তু স্থগিত রাখার বিকল্প না রাখা—এটা পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলো এমন একটি অন্তর্বর্তী সরকারের হাতে, যার কোনো নির্বাচিত জনসমর্থন নেই। অথচ তারা দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে বহু দশক প্রভাবিত করবে এমন সিদ্ধান্ত নিচ্ছে। বলছে সময় বাড়ানো ‘অসম্ভব’, স্থগিত করতে চাওয়া ‘অপমানজনক’। জাতিসংঘ নাকি বিবেচনা করবে না। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশগুলোর উত্তরণের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। জাতিসংঘের নিয়মে রয়েছে, অর্থনৈতিক ধাক্কা এলে সময় বাড়ানোর সুযোগ থাকে। দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করবে এমন সিদ্ধান্ত নিতে কিছু সময় চাওয়া একটি অন্তর্বর্তী সরকারের জন্য দায়িত্বশীল আচরণ। তাহলে আমরা কেন ভান করছি যে কোনো উপায় নেই? কেন আমরা নিজের ভবিষ্যৎ নিজেই সীমিত করছি?'

তারেক রহমান বলেন, 'স্থগিতের বিকল্প বন্ধ করে আমরা নিজেরাই আলোচনার ক্ষমতা দুর্বল করছি। আন্তর্জাতিক আলোচনায় প্রভাব খাটানোর সুযোগ হাতছাড়া করে দুর্বল অবস্থান থেকে টেবিলে বসছি। সরকারের নিজের নথিপত্র দেখেই বোঝা যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যাংকখাতের চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণের ঝুঁকি বৃদ্ধি, রপ্তানি কমে যাওয়ার চাপ অনুভব করছেন। এটা উত্তরণ–বিরোধী কোনো বক্তব্য নয়। বাংলাদেশ এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ‘যোগ্য’ হওয়া আর ‘প্রস্তুত’ হওয়া এক নয়।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের দিকে তাকান। এখানে যা ঘটে, তা রাজনৈতিক বক্তৃতার চেয়ে মানুষের জীবনে প্রভাব ফেলে বেশি। সম্প্রতি বন্দর নিয়ে যেসব দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত হয়েছে, তা সাধারণ বিষয় নয়। এগুলো দেশের কৌশলগত সম্পদ নিয়ে সিদ্ধান্ত। এসব এগিয়ে নিচ্ছে একটি অন্তর্বর্তী সরকার! চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, তাই দেখা যাচ্ছে এলডিসি উত্তরণের ক্ষেত্রেও। কৌশলগত বিকল্পগুলো বন্ধ করা হচ্ছে। আলোচনাকে গুরুত্বহীন বলে যুক্তিসংগত উদ্বেগকে ‘গতির প্রয়োজন’ বা ‘অবশ্যম্ভাবিতা’র নামে সরিয়ে রাখা হচ্ছে।'

তিনি বলেন, 'আমি পরিষ্কারভাবে বলছি, এটা কোনো ব্যক্তিকে আক্রমণ নয়। এটা প্রতিষ্ঠান এবং নীতিকে রক্ষা করার বিষয়। যেসব সিদ্ধান্ত দশকের পর দশক একটা দেশের জীবনকে গড়ে দেবে, সেসব সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচিত-জনগণের কাছে দায়বদ্ধ সরকারের। কেউ বলছে না যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে না বা বন্দরের সংস্কার হবে না। কথাটি আরও সহজ—এবং আরও গভীর: একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কেবল সেই সরকার, যাকে দেশের মানুষ নিজের ভোটে নির্বাচন করেছে।'

এই কারণেই অনেকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিকে—যেখানে বাংলাদেশের মানুষ কথা বলবে, সিদ্ধান্ত নেবে এবং আবারও প্রমাণ করবে একটি সহজ সত্য: এই দেশের ভবিষ্যৎ গড়বে এই দেশের মানুষ নিজেরাই—‘সবার আগে বাংলাদেশ’ বিশ্বাস নিয়ে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি