এনসিপি নেত্রী মাহমুদার স্বর্ণালংকার ৩০ ভরি, সম্পদ আছে ৩১ লাখ টাকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহমুদা আলম (মিতু)-এর ৩১ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে তাঁর কাছে ৩০ ভরি স্বর্ণালংকার আছে। তবে গাড়ি, বাড়ি কিংবা জমিসহ কোনো স্থাবর সম্পদ নেই।

সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

৩৭ বছর বয়সী মাহমুদা আলম এমবিবিএস ডিগ্রিধারী। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৩ লাখ টাকা, যা চিকিৎসা পেশা থেকে আসে।

হলফনামার তথ্য অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা। ইলেকট্রনিক পণ্যের মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা। এছাড়া ৩০ ভরি স্বর্ণালংকার রয়েছে তাঁর মালিকানায়।

মাহমুদা আলমের স্বামী মো. মাহবুবুর রহমানও চিকিৎসক। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ৬১ লাখ ৬ হাজার ২১৩ টাকার। এর মধ্যে নগদ অর্থ ৫৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা, ব্যাংকে জমা ১ লাখ ৭৬ হাজার ১৮৯ টাকা। পাশাপাশি ১ লাখ ১২ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ২০ হাজার টাকার আসবাব রয়েছে তাঁর।

হলফনামা অনুযায়ী, মাহমুদা আলম ও তাঁর স্বামীর কারওই কোনো স্থাবর সম্পদ নেই—অর্থাৎ কৃষি বা অকৃষিজমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই।

মাহমুদা আলম জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় চিকিৎসকদের একজন ছিলেন। তিনি সাহাবউদ্দিন মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতে যুক্ত। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক এবং নারী সংগঠন জাতীয় নারীশক্তির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে ঝালকাঠি-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেও পরবর্তীতে নির্বাচনী সমঝোতার কারণে আসনটি অন্য জোটকে ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি সরাসরি নির্বাচন না করলেও সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে যাচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার