ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড

ইংল্যান্ডের আক্রমণভাগকে পুরো ম্যাচে কার্যত নিস্তেজ করে রেখে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে ঘানা। বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কার্লোস কুইরোজের শিষ্যরা। ম্যাচজুড়ে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ৭৮ দশমিক ৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও ঘানার সুশৃঙ্খল রক্ষণভাগ ভেদ করার কোনো পথ খুঁজে পায়নি থ্রি লায়নরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইংল্যান্ডের আক্রমণভাগকে পুরো ম্যাচে কার্যত নিস্তেজ করে রেখে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে ঘানা। বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কার্লোস কুইরোজের শিষ্যরা।

ম্যাচজুড়ে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ৭৮ দশমিক ৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও ঘানার সুশৃঙ্খল রক্ষণভাগ ভেদ করার কোনো পথ খুঁজে পায়নি থ্রি লায়নরা।

শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলতে নামে ঘানা। নিজেদের অর্ধে ঘন রক্ষণ গড়ে ইংল্যান্ডের আক্রমণগুলো বারবার প্রতিহত করে তারা। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে চার গোল করা ইংল্যান্ড এদিন প্রথমার্ধে লক্ষ্যভেদী কোনো শটই নিতে পারেনি। বরং পাল্টা আক্রমণে সেমেনিয়ো ও আন্দ্রে আইয়ু কয়েকবার ইংল্যান্ডের রক্ষণে উদ্বেগ ছড়ান।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে একের পর এক পরিবর্তন আনেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও নিকো ও’রাইলিকে মাঠে নামিয়েও কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি।

ম্যাচের শেষ দিকে জয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল ইংল্যান্ড। ৮৬তম মিনিটে ও’রাইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মাত্র কয়েক গজ দূর থেকে হ্যারি কেইনের শট উড়ে যায় গোলবারের অনেক ওপর দিয়ে।

যোগ করা সময়ে ডেকলান রাইসের কর্নার থেকে মার্ক গেহির হেড জালের দিকে এগোচ্ছিল। তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন ঘানার ডিফেন্ডার ওপোকু।

শেষ পর্যন্ত ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে পরাস্ত করতে ব্যর্থ হয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। আর শৃঙ্খলাবদ্ধ রক্ষণে ভর করে মূল্যবান এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারে ঘানা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার