ইলিয়াসের আরও এক পেজ রিমুভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে মেটা। শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের প্রায় ২২ লাখ অনুসারী থাকা ভেরিফায়েড একটি পেজ রিমুভ করে ফেসবুক কর্তৃপক্ষ।

এর একদিনের ব্যবধানে ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেজই সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পেজ দুটি সার্চ করলেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইলিয়াস হোসেনের নামে দুই মিলিয়নের বেশি অনুসারী থাকা ভেরিফায়েড পেজটি গতকাল রিমুভ করা হয়। এরপর তিনি প্রায় আট লাখ ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করেন। তবে সেটিও আজ সরিয়ে নেয় মেটা।

সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলার ঘটনায় একদল দুর্বৃত্ত দুটি ভবনে আগুন দেয়। হামলার সময় ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ দুটিতে লাগাতার পোস্টের মাধ্যমে হামলা সফল করার আহ্বান জানানো হয়। এর পরই একদিনের ব্যবধানে দুটি পেজ রিমুভ করে মেটা।

উল্লেখ্য, যেকোনো ধরনের সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের পরিপন্থী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী