‘ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকেই সোচ্চার। বারবার এই দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ইনকিলাব মঞ্চের ব্যানারকে সামনে রেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল একটি স্থিতিশীল বাংলাদেশ চায়। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে তার পুরো জীবন ব্যয় করেছেন। অথচ এখনো যদি কেউ ষড়যন্ত্রে জড়ায় বা দেশকে অস্থিতিশীল কিংবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে, আর উসকানিদাতাদের যদি আশ্রয় দেওয়া হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করবে। তিনি বাংলাদেশপন্থী সবাইকে আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কেউ মব সৃষ্টি করতে না পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন