ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সঙ্গীকে হত্যার দায়ে ভারতে ৩ জনের মৃত্যুদণ্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। ২০২৫ সালের মার্চ মাসে সংঘটিত ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডকে আদালত ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মল্লেশ ওরফে হান্দিমাল্লা, সাই ও শরণাপ্পা।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ রাতে ঐতিহাসিক হাম্পির অদূরে সানাপুরা এলাকায় তুঙ্গভদ্রা খালের পাশে এ নৃশংস ঘটনা ঘটে। তিন আসামি এক ইসরায়েলি নারী পর্যটক, এক নারী হোটেল পরিচালক এবং তাঁদের সঙ্গে থাকা তিনজন পুরুষ পর্যটকের কাছে টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তিন পুরুষ পর্যটককে খালে ফেলে দেওয়া হয় এবং দুই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। খালে ফেলে দেওয়া তিনজনের মধ্যে দুজন সাঁতরে প্রাণে বাঁচলেও উড়িষ্যার এক পর্যটক পানিতে ডুবে মারা যান।

রায়ে বিচারক উল্লেখ করেন, পর্যটকদের ওপর এ ধরনের জঘন্য হামলা দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এই অপরাধ সমাজ ও মানবতার বিরুদ্ধে চরম অবমাননাকর এবং সর্বোচ্চ শাস্তি দেওয়াই ন্যায্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে