সুনির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে ইরানে মার্কিন হামলা হতে পারে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বার্তা সংস্থা রয়টার্স–কে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এখন উন্নত পর্যায়ে রয়েছে। কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে কয়েক সপ্তাহ ধরে টানা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি আছে। এতে ইরানের নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামোয় হামলার সম্ভাবনাও রয়েছে। সর্বশেষ আলোচনায় নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইরানের শাসন পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তবে কারা নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু হতে পারেন, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট কিছু বলেননি। একই সঙ্গে বড় পরিসরের স্থলবাহিনী ছাড়া শাসন পরিবর্তন কীভাবে সম্ভব, তারও পরিষ্কার ব্যাখ্যা মেলেনি।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানসহ বিপুল সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেও বোমারু বিমান পাঠানোর পরিকল্পনা রয়েছে।

২০২০ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি–কে লক্ষ্য করে হামলার অনুমোদন দেন। সোলাইমানি ছিলেন ইরানের বিপ্লবী ইসলামিক গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান।

তথ্যদাতা দুই কর্মকর্তার একজন বলেন, গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানি নেতাদের লক্ষ্য করে চালানো হামলা কার্যকর প্রমাণিত হয়েছিল। সে সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরিসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। তবে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলার ক্ষেত্রে অবস্থান ও সম্ভাব্য পার্শ্ব ক্ষতির ঝুঁকি বিবেচনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য অপরিহার্য।

এদিকে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের ভূখণ্ডে হামলা হলে তারা পাল্টা জবাব দেবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস–এর কাছে পাঠানো চিঠিতে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ শুরু করবে না; তবে সামরিক আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। মধ্যপ্রাচ্যে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, যা সংঘাতের ক্ষেত্রে ঝুঁকিতে পড়তে পারে।

ইরান অতীতেও হামলার আশঙ্কায় কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে। এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় কিছু নীতিগত অগ্রগতি দেখা গেলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে মতভেদ এখনো রয়ে গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে