ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুই পাইলটের একজন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, হামাদান প্রদেশে একটি রাত্রীকালীন প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।

দুর্ঘটনাটি হামাদান ও মার্কাজি প্রদেশের মধ্যবর্তী নওবারান জেলায় ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

উল্লেখ্য, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরমাণু চুক্তিতে সম্মত না হয়, তাহলে দেশটির ওপর হামলা চালানো হতে পারে। ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুমকি দেন। তবে হামলার ধরন বা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ২০২৫ সালে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়াত। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচিই মূলত তাঁর প্রধান উদ্বেগের বিষয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে