সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত দুইজনই বাংলাদেশি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রথমে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হলেও পরে নিশ্চিত করা হয়েছে, নিহত দুজনই বাংলাদেশি।

রোববার (৮ মার্চ) সৌদি আরবে সংঘটিত এ হামলার পর প্রাথমিকভাবে সৌদি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি।

তবে বিষয়টি নিয়ে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস তদন্ত শুরু করলে পরে নিশ্চিত করে যে নিহতদের কেউই ভারতীয় নন।

পরবর্তীতে ভারতীয় দূতাবাসের এই কূটনৈতিক তৎপরতার পর সৌদি সিভিল ডিফেন্স দপ্তর পুনরায় যাচাই-বাছাই করে জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুইজনই বাংলাদেশের নাগরিক।

পশ্চিম এশিয়ায় চলমান এই সংঘাতে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে একই সংঘাতের ঘটনায় আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়।

এ ছাড়া এ সংঘাতে এখন পর্যন্ত ২ জন পাকিস্তানি, ১ জন নেপালি এবং ৩ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতীয়দের মৃত্যু হয়েছে সমুদ্রপথে জাহাজ চলাচলের সময়।

খবরে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর ইরান অন্তত ৯টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এসব জাহাজে ভারতীয় ক্রু সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে