যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে হামলা জোরদার করেছে ইরান।

সোমবার (৯ মার্চ) পর্যন্ত এই সংঘাতের দশম দিনে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক হামলা চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার ঘণ্টা আগে কাতারকে লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করা হয়। তবে কাতার কর্তৃপক্ষ দাবি করেছে, এসব মিসাইল আকাশেই ভূপাতিত করা হয়েছে।

আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানী দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে সেগুলো আকাশেই ভূপাতিত করা হয়েছে এবং ওই সময় তেলক্ষেত্রটি খালি ছিল বলে জানানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তরে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব সতর্ক করে বলেছে, ইরান হামলা বন্ধ না করলে তারা যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান চালানোর জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতও ইরানের হামলার শিকার হয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি প্রজেক্টাইল ভূপাতিত করা হলেও তার ধ্বংসাবশেষে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার কারণে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে