বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। বাবার দাফনের দুই দিন পর দেওয়া এটিই তাঁর প্রথম প্রকাশ্য বার্তা।

বার্তাটি গত শুক্রবার স্বাক্ষরিত হলেও শনিবার তা টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়।

লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, এই প্রতিশোধের আকাঙ্ক্ষা শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং পুরো ইরানি জাতির দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি বলেন, এই প্রতিশোধ একদিন অবশ্যই বাস্তবায়িত হবে এবং বাবার হত্যার জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই প্রতিশোধ কোনো ব্যক্তি বা সরকারের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। তারা থাকুন বা না থাকুন, এই হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ একদিন নেওয়া হবেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর প্রায় চার মাস পর গত বৃহস্পতিবার মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হয়।

খামেনির জানাজায় মোজতবা খামেনির অনুপস্থিতি দেশজুড়ে নানা গুঞ্জনের জন্ম দেয়। তাঁর শারীরিক অবস্থা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও দেশ-বিদেশে আলোচনা শুরু হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজার দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে খামেনির তিন ছেলে মোস্তফা, মেয়সাম ও মাসুদকে নামাজের অগ্রভাগে দেখা যায়। ওই জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তবে গত মার্চে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পরও মোজতবা খামেনিকে ওই রাষ্ট্রীয় ও ধর্মীয় আয়োজনে দেখা যায়নি। এ কারণে তাঁর অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়। অবশেষে বাবার দাফনের দুই দিন পর প্রকাশিত বার্তায় তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ