৭৪ ঘণ্টা পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর টানা ৭৪ ঘণ্টার উদ্ধার অভিযানের শেষে ধ্বংসস্তূপের নিচ থেকে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেজোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার গত বুধবারের ভূমিকম্পের পর থেকেই স্ত্রী ইয়ানিনা মারানেলা এবং দুই সন্তান অ্যারন ও আইনোয়াকে খুঁজছিলেন। প্লায়া গ্রান্দের যে অ্যাপার্টমেন্ট ভবনে তারা অবস্থান করছিলেন, সেটি ভূমিকম্পে সম্পূর্ণ ধসে পড়ে। ক্লাবের হয়ে একটি লিগ ম্যাচের প্রস্তুতির জন্য রাজধানী কারাকাসে থাকায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেন।

উদ্ধারের আগে দেওয়া এক বার্তায় লুকাস ত্রেজো লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দের আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং বার্তাটি ছড়িয়ে দিন। আমি এখনো বিশ্বাস করতে চাই, তারা ভবনটিতে ছিল না।’

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উদ্ধারকারীরা ইয়ানিনা মারানেলা ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেন।

এই ঘটনায় ত্রেজোর ক্লাব এক শোকবার্তায় জানায়, লুকাস ত্রেজোর স্ত্রী ইয়ানিনা মারানেলা এবং সন্তান অ্যারন ও আইনোয়ার মর্মান্তিক মৃত্যুতে তারা গভীর শোকাহত। ক্লাবটি তাদের আত্মার শান্তি কামনা করে এবং ত্রেজো ও তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

ত্রেজোর সাবেক ক্লাব ‘মারিতিমো দে লা গুয়াইরা’ও শোক প্রকাশ করেছে। উদ্ধারকাজে অংশ নেওয়া ফুটবলার এডসন তোর্তোলেরো ঘটনাটির সত্যতা নিশ্চিত করে নিখোঁজদের খোঁজে কাজ করা স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সন্ধানে সহায়তা করতে ত্রেজোর বাবা ও ভাইও ভেনিজুয়েলায় পৌঁছেছিলেন।

চলতি বছরের শুরুতে স্বামীর জন্মদিন উপলক্ষে ইয়ানিনা মারানেলা এক বার্তায় লিখেছিলেন, পরিবার হিসেবে লুকাসকে পাওয়া তাদের জন্য আশীর্বাদ এবং তার সঙ্গে পথচলা সবকিছু আরও সহজ ও সুন্দর করে তুলেছে।

পরিবারের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেও লুকাস ত্রেজো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, তারা হয়তো এখনো জীবিত আছেন।

উল্লেখ্য, ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার বিরল জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল এখনো নিখোঁজ ও জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। এই ভূমিকম্পে সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় গোর্কিস হার্নান্দেজও তার স্ত্রী ডেইসিকে হারিয়েছেন।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ