ইরানের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মহসেন রেজাই বলেন, “কৌশলগত এই জলপথ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করবে।”
তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি দেশটির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখে।
ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর নির্ভর করেই ইরান দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।
এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস পরিবহনের বড় অংশ এই জলপথের মাধ্যমে হয়ে থাকে।