থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর পিকআপ ভ্যান উঠে গিয়ে আটজন ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু, যাকে পরে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহান প্রদেশে ৩৫ জন ভিক্ষু ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নেন। সকাল প্রায় ১১টার দিকে মুকদাহান-ডন তান সড়কের না সি নুয়ান উপ-জেলার বান না উইয়াং ক্যে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুকদাহান প্রদেশের গভর্নর ওররায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচ ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মুকদাহান হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

আহতদের মধ্যে ১৪ জন ভিক্ষুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়, ভিক্ষুরা কাছাকাছি এলাকায় খাবার গ্রহণের পর পদযাত্রা শুরু করেছিলেন। এ সময় হঠাৎ পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে সরাসরি তাদের ওপর উঠে যায়।

মুয়াং মুকদাহান থানার পুলিশ সুপার কর্নেল প্রাইউত রুয়ানথংখাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, উদ্ধারকর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকর্মীরা সড়কের পাশে একাধিক আহত ভিক্ষুকে পড়ে থাকতে দেখেন। কাছেই একটি ব্রোঞ্জ রঙের পিকআপ ভ্যান পাওয়া যায়, যেটিকে দুর্ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ১১ বছর বয়সী ছেলেটি পরিবারের অনুমতি ছাড়া গাড়িটি নিয়ে বের হয়েছিল। দুর্ঘটনার পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যানবাহনের যান্ত্রিক ত্রুটি, চালকের নিয়ন্ত্রণ হারানো বা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ