পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সামরিক সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮২ জন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফটকের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ‘জাফর এক্সপ্রেস’ নামের ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে ট্রেনটি চামান ফটকের কাছে পৌঁছালে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়। দুটি বগিতে আগুন ধরে যায় এবং আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) জানিয়েছে, বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগি উল্টে যায়।

পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি