ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা ও ভর্তি-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর পোর্টালে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে ভিএফএস গ্লোবাল। এরপর শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেওয়া হবে। এজন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ই-মেইল ঠিকানাতেই সব ধরনের যোগাযোগ করা হবে।

নতুন নির্দেশনায় আর্থিক সহায়তা বা স্পন্সর সংক্রান্ত বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং তাদের সন্তানরাও আর্থিক গ্যারান্টর হিসেবে গ্রহণযোগ্য হবেন। এছাড়া ইতালিতে অবস্থানরত আত্মীয়স্বজনও স্পন্সর হতে পারবেন।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভাষা দক্ষতার সনদ অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে। সনদে শিক্ষার্থীর শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতার পৃথক মূল্যায়ন উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া একাডেমিক যোগ্যতার সত্যতা যাচাইয়ের জন্য শিক্ষার্থীদের সিআইএমইএ (CIMEA) সনদ অথবা ডিক্লারেশন অব ভ্যালু (Declaration of Value) জমা দিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-ভর্তি (Pre-enrolment) সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনের শেষ সময় আগামী ২৯ অক্টোবর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত