পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে তরুণীকে হত্যা করলো বাবা-মা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মেয়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে থানার ভেতরে পুলিশের সামনেই ছুরিকাঘাতে হত্যা করেছেন তার বাবা-মা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে।

সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (১৪ জুন) জানিয়েছে, ১৯ বছর বয়সী শিবানি গত ১৮ মে প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে পালিয়ে যান। পরে তারা একটি মন্দিরে বিয়ে করেন এবং রেজিস্ট্রিও সম্পন্ন করেন।

এ ঘটনায় মেয়েকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে শিবানির বাবা-মা ললিত ভার্মার বিরুদ্ধে মামলা করেন। এরপর গত শুক্রবার পুলিশ মধ্যপ্রদেশের সাতনা থেকে তাদের অবস্থান শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য বন্দা থানায় নিয়ে আসে।

থানায় আনা ওই যুগল পুলিশকে জানায়, তারা স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং সেই বিয়ের প্রমাণও উপস্থাপন করেন।

পুলিশ যখন শিবানির মেডিকেল পরীক্ষা ও জবানবন্দির প্রস্তুতি নিচ্ছিল, তখন তার বাবা-মা থানায় উপস্থিত হন। তারা মেয়েকে বাড়িতে ফিরে যেতে বোঝানোর চেষ্টা করেন। তবে শিবানি স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল থাকেন।

এরপর তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে শিবানির মা তাকে পেছন থেকে চেপে ধরেন এবং বাবা ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করেন। থানার ভেতর পুলিশের উপস্থিতিতেই ঘটে এ ঘটনা।

আহত অবস্থায় শিবানিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিবানির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দা পুলিশ সুপার পলাশ বনশাল। সূত্র: এনডিটিভি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত