আন্তর্জাতিক
মোজতবা খামেনির শারীরিক অবস্থা ভালো না, করতে হচ্ছে প্লাস্টিক সার্জারি
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই হামলায় তার বাবা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যদিও মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান, তবে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। তার একটি পা প্রস্থেটিক বা কৃত্রিমভাবে প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুখমণ্ডল ও ঠোঁটে গুরুতর দগ্ধ হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, তার চেহারা আংশিক পুনর্গঠনে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।
মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমলো তেলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই প্রশমিত হতে পারে—এমন প্রত্যাশায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত মিলেছে। ইসরায়েল–লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র–ইরান সংলাপের আভাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজার খোলার পরপরই তেলের দামে পতন লক্ষ্য করা যায়। ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে।
ইরান যুদ্ধের দুই মাস পর উন্মুক্ত কুয়েতের আকাশসীমা
ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত চরমে পৌঁছায়। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা ২১ দিনের আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের শীর্ষ নেতৃত্বের হতাহতের ঘটনা ঘটে এবং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি কম, ফের বাড়ছে তেলের দাম
ইরান ও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে চলমান যুদ্ধবিরোধী অগ্রগতির ঘাটতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের বন্দর অবরোধ বজায় রেখে অপরিশোধিত তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে, অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও পণ্য পরিবহনের প্রধান নৌপথে বাধা সৃষ্টি করেছে। বিষয়টি আল–জাজিরা জানিয়েছে।
ডিএমকে-এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে পদত্যাগ করবে টিভিকের ১০৮ বিধায়ক
তামিলনাড়ু রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতি বিজয়–এর দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ঘোষণা দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করলে তাদের ১০৮ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ বললেন ট্রাম্প
ট্রাম্প বলেন, 'আপনি একজন মহান নেতা। অনেকে হয়তো আমার এই মন্তব্য পছন্দ করবেন না, কিন্তু সত্য হলো আপনি মহান। আমাদের একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ রয়েছে।' তিনি আরও জানান, অতীতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও টেলিফোনে আলোচনার মাধ্যমে সেগুলোর দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বৈঠকটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাণিজ্য, তাইওয়ান ইস্যু কিংবা ইরান যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা কম।
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি বাড়ল আরও ৩ সপ্তাহ
ট্রাম্প বলেন, 'ইসরায়েলি ও লেবাননি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ওয়াশিংটনে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে।' বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনার এক পর্যায়ে ট্রাম্প মন্তব্য করেন, হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণে পরিস্থিতি জটিল হলেও এটি শান্তি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আরাগচি, আলোচনায় হরমুজ ও মধ্যপ্রাচ্য সংকট
ট্রাম্প বলেন, 'আপনি একজন মহান নেতা। অনেকে হয়তো আমার এই মন্তব্য পছন্দ করবেন না, কিন্তু সত্য হলো আপনি মহান। আমাদের একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ রয়েছে।' তিনি আরও জানান, অতীতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও টেলিফোনে আলোচনার মাধ্যমে সেগুলোর দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বৈঠকটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাণিজ্য, তাইওয়ান ইস্যু কিংবা ইরান যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে বড় ধরনের কোনো অগ্রগতির সম্ভাবনা কম।
ইরানযুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে সংকট
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই ব্যবহার হয়ে গেছে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে নিজেদের প্রতিরক্ষা কৌশল বজায় রাখতে ওয়াশিংটনকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। হোয়াইট হাউস এখন পর্যন্ত যুদ্ধের সামগ্রিক ব্যয় নিয়ে আনুষ্ঠানিক কোনো হিসাব প্রকাশ করেনি। তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থার অনুমান অনুযায়ী, এ পর্যন্ত যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ২৮ বিলিয়ন থেকে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আবেদনটি এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।' তিনি আরও জানান, এ ইস্যুতে ভারত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত সংলাপ চলছে।
শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুইন্সের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টার-এ এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অবিস্ফোরিত বোমা সরানোর সময় আইআরজিসির ১৪ সদস্য নিহত
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। সংশ্লিষ্টদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফারস এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসি’র একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন, যাঁদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল।