আন্তর্জাতিক

মিত্র দেশগুলোতে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মিত্র দেশগুলোতে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রয়টার্স তার প্রতিবেদনে জানিয়েছে, এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘাত শুরুর নয় সপ্তাহ পেরিয়ে গেলেও বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তেহরানের দেওয়া নতুন প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

২৫ জুলাই, ২০২৬
নৌ অবরোধে ৪৫টি বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী: সেন্টকম

নৌ অবরোধে ৪৫টি বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী: সেন্টকম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় তাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অবরোধের নিয়ম বজায় রাখতে ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা তাদের নিজ নিজ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হঠাৎ আইনজীবীর গাউনে হাইকোর্টে মমতা!

হঠাৎ আইনজীবীর গাউনে হাইকোর্টে মমতা!

শুনানির শুরুতেই তিনি জানান, কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে এটিই তার প্রথম উপস্থিতি। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি রাজ্যে সহিংসতার ঘটনায় শিশু, নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন। আদালতে তিনি নিহত ১০ জনের একটি তালিকাও জমা দেন, যেখানে তার ভাষ্য অনুযায়ী ৬ জনই হিন্দু সম্প্রদায়ের। এছাড়া একটি তফশিলি জাতিভুক্ত পরিবারের ৯২ বছর বয়সী বিধবার ওপর হামলা এবং উচ্ছেদের ঘটনাও তিনি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে ঘরবাড়ি ও সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি নাবালিকাদের ওপরও হুমকির ঘটনা ঘটছে।

২৫ জুলাই, ২০২৬
অবশেষে হরমুজ পাড়ি দিল বাংলার জয়যাত্রা

অবশেষে হরমুজ পাড়ি দিল বাংলার জয়যাত্রা

হরমুজ প্রণালি অতিক্রম করতে তৃতীয় দফায় নোঙর তুলেছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রণালি অতিক্রম করতে পারে জাহাজটি।

২৫ জুলাই, ২০২৬
আইআরজিসির অনুমতি লাগবে হরমুজ পারাপারে: ইরানের রাষ্ট্রীয় টিভি

আইআরজিসির অনুমতি লাগবে হরমুজ পারাপারে: ইরানের রাষ্ট্রীয় টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মাধ্যমে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বরাতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর অনুমতি নিয়েই চলাচল করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এ অবস্থানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখে, তবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই হুঁশিয়ারি এক্স (সাবেক টুইটার) বার্তায় দেন।

২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী–কে পশ্চিমবঙ্গ–এর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার দলের ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বিধানসভার সংসদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন রাজ্যের প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬
‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর প্রস্তুতি: সৌদি-কুয়েতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর প্রস্তুতি: সৌদি-কুয়েতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে হরমুজ প্রণালিতে আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন নৌ ও বিমানবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি পারাপারে সহায়তা করবে। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে স্বল্প সময়ের জন্য অভিযানটি চালু হলেও মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই তা স্থগিত করা হয়। তবে পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন নতুন করে সময়সূচি নির্ধারণ করছেন এবং চলতি সপ্তাহেই এটি পুনরায় চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করলো আইআরজিসি

হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করলো আইআরজিসি

যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। শনিবার আইআরজিসির যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, কৌশলগত এই জলপথটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে তা কঠোর সামরিক নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্রের চলমান বন্দর অবরোধ এবং কথিত সামুদ্রিক চুরির প্রতিক্রিয়ায় তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস

একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। নিখোঁজ বা মৃত এসব বিজ্ঞানীর অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে একটি সম্ভাব্য প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।

২৫ জুলাই, ২০২৬
আমেরিকা নয়, ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে ইরান

আমেরিকা নয়, ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানের একটি প্রতিনিধিদল—এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। একই সঙ্গে তারা ধারণা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র এবং ইরানি সংবাদমাধ্যম ভিন্ন অবস্থান তুলে ধরে জানিয়েছে, এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে