আন্তর্জাতিক
গভীর রাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব
পুলিশ কমিশনার জানান, অভিযানের সময় তার কাছে আসা ব্যক্তিদের মধ্যে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন ছিলেন, তেমনি ছিলেন শিক্ষার্থী ও তরুণরাও। অনেকেই প্রথমে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলেও পরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। নারী নিরাপত্তার দুর্বলতা সরেজমিনে বোঝার লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নেন বলে জানিয়েছেন। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, বাস্তব পরিস্থিতি যাচাই করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেয়েছেন তিনি।
ইরানের হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম পড়ে গেছে ১৩ শতাংশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধস নেমেছে। ইরান ঘোষণা দিয়েছে, যুদ্ধবিরতির সময়কালে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৩ শতাংশ পর্যন্ত কমে যায়।
ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
আদালতের রায়ে বলা হয়, ১৯৭৪ সালের ট্রেড আইনের আওতায় এই শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি যথেষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্য ঘাটতিকে কারণ হিসেবে তুলে ধরা হলেও আদালতের মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে এই ধরনের জরুরি শুল্ক আরোপকে বৈধতা দেওয়া যায়। রায়ে আরও উল্লেখ করা হয়, মামলার সঙ্গে সংশ্লিষ্ট আমদানিকারকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত শুল্ক ফেরত দিতে হবে।
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে?
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ আগে থেকেই আলোচনা কম হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন, যুদ্ধ অবসানের জন্য তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে রাজি হয়েছে, তখন আবারও এটি সবার দৃষ্টি আকর্ষণ করে। গত সোমবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ এই দাবি অস্বীকার করে বার্তা সংস্থা এপি-কে বলেন, এমন ধারণা এমন প্রস্তাব ‘একেবারেই অগ্রহণযোগ্য’।
হান্টাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজনৈতিকভাবে ব্যবহার করছে, অভিযোগ আর্জেন্টিনার
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সংক্রমণের হার নির্ধারিত ‘আউটব্রেক থ্রেশহোল্ড’ অতিক্রম করেছে এবং পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতাই এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। দীর্ঘ খরা এবং পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের কারণে ইঁদুরজাতীয় প্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে। এতে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বন উজাড় ও বন্য পরিবেশের সঙ্গে মানুষের সংস্পর্শ বৃদ্ধিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
অ্যাক্সিওসের প্রতিবেদন/ সমৃদ্ধ ইউরেনিয়ামের বিনিময়ে ২০ বিলিয়ন ডলার নগদ পাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ থামাতে একটি নির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে গোপন আলোচনা এগোচ্ছে। প্রস্তাবিত এই সমঝোতা অনুযায়ী, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করলে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরত পেতে পারে। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও চলতি সপ্তাহে দুই দেশের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শর্তাবলিতে সমঝোতা হলে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কট্টরপন্থী রিপাবলিকান নেতারা ও ইসরায়েল সম্ভাব্য চুক্তির বিরোধিতা করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
যুদ্ধবিরতির মধ্যেই লেবানন-ইসরাইলের পাল্টাপাল্টি হামলার অভিযোগ
ড্যানন অভিযোগ করেন, ‘হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে ব্যাহত করতে রকেট হামলা চালাচ্ছে। আর ইসরাইলকে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিতে হচ্ছে। আমরা যখনই কোনো হুমকি দেখছি, তখনই ব্যবস্থা নিচ্ছি।’ বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলি রাষ্ট্রদূতের বৈঠকের পর চলমান ১০ দিনের যুদ্ধবিরতি আরেো তিন সপ্তাহের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
আরোপিত নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি আর প্রজনন বা কাজের উপযোগী নয়— এমন নিশ্চয়তা থাকতে হবে। এছাড়া আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া পশুর ক্ষেত্রেও জবাইয়ের অনুমতি মিলবে। এই সনদ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসককে।
নেতানিয়াহুর গোপন সফরের দাবি নাকচ আরব আমিরাতের
বিতর্কের সূত্রপাত মূলত নেতানিয়াহুর দপ্তরের একটি বিবৃতি থেকে। সেখানে দাবি করা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। ইসরাইলি পক্ষ এই বৈঠককে 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে বর্ণনা করে। তবে এতে সফরের সময় বা স্থান নিয়ে কোনো তথ্য দেয়নি তারা। ইসরাইলের এই দাবির পরই কঠোর প্রতিক্রিয়া জানায় আমিরাত। আবুধাবি জানায়, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া কোনো তথ্যকে তারা গ্রহণযোগ্য মনে করে না এবং এ ধরনের দাবি বিভ্রান্তিকর।
শীর্ষ পাঁচ অর্থনীতি দেশ থেকে ছিটকে গেল ভারত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি মাসে প্রকাশিত সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে। এতে দীর্ঘদিন শীর্ষ পাঁচে থাকা ভারত এবার ছয় নম্বরে নেমে গেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ১২৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। এর মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি আসবে যুক্তরাষ্ট্র থেকে, যা এখনো বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষে অবস্থান করছে।
বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করলেন ট্রাম্প-জিনপিং
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের অবস্থা। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের এই নতুন অবস্থান আগামী তিন বছর এবং তার পরেও দুই দেশের সম্পর্ককে কৌশলগতভাবে পরিচালনার পথ দেখাবে। বৈঠকে শি জিনপিং জানান, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য দল সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল অর্জন করেছে।
পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত
আইএসপিআর জানিয়েছে, অভিযান চলাকালীন তীব্র গোলাগুলিতে ভারত সমর্থিত ফিতনা-আল-খারিজির ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষতা এবং জীবিত ধরা পড়ার ভয়ে খারিজিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ফলে, ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশুও শহীদ হয়েছে।’ সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরো জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে, যারা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।