আন্তর্জাতিক
তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, যা উঠে এলো তদন্তে
জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে পরিবারটি একটি নৈশভোজের আয়োজন করে, যেখানে প্রথমে মাটন পোলাও পরিবেশন করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। এরপর ভোর ৫টার দিকে সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি শুরুতে সাধারণ খাদ্যে বিষক্রিয়া বলে মনে করা হয়।
স্কুলের খাবারে পাওয়া গেল ‘সাপ’, শতাধিক শিক্ষার্থী হাসপাতালে
প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা মধ্যাহ্নভোজ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিক্ষার্থী পেটব্যথা, বমিভাব ও অসুস্থতার অভিযোগ করতে শুরু করে। অল্প সময়ের মধ্যে বহু শিশু অসুস্থ হয়ে পড়লে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ।
থুনবার্গ-কার্লসনসহ শীর্ষ ১০ ইহুদি-বিদ্বেষী ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করলো ইসরায়েল
বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বাড়ছে বলে দাবি করেছে ইসরায়েল ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের কর্মকাণ্ডকে ইহুদি-বিদ্বেষ ও ইসরায়েল-বিরোধী প্রচারণার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মানবপাচার ও যৌন নিপীড়ন চক্রের নতুন তথ্য সামনে এসেছে। ‘এপস্টেইন ফাইলস’ নামে পরিচিত বিপুলসংখ্যক ইমেইল, ব্যাংক নথি ও রসিদ বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের অভিজাত এলাকা কেনসিংটন ও চেলসিতে তিনি চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, যেখানে নিপীড়নের শিকার নারী ও তরুণীদের রাখা হতো।
যেসব কোম্পানি বিলিয়ন ডলার আয় করেছে ইরান যুদ্ধে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়লেও কিছু বহুজাতিক প্রতিষ্ঠান এই সংকট থেকে বিপুল মুনাফা অর্জন করছে। যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে।
ইসলামাবাদে আগমন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পৌঁছে গেছে সব পক্ষ, আলোচনা শুরুর অপেক্ষা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানি একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এতে ধারণা করা হচ্ছে, চূড়ান্ত সমঝোতা সম্পন্নের দায়িত্ব দিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের এই প্রতিনিধিকে পাঠিয়েছেন। পরিস্থিতির গুরুত্বও এতে বেড়েছে। ভ্যান্সের সঙ্গে রয়েছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। ভাইস প্রেসিডেন্টকে পাঠানো যুক্তরাষ্ট্রের দ্রুত চুক্তি সম্পন্নের আগ্রহের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোলমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, বন্ধুত্বপূর্ণ কিছু দেশের জন্য হরমুজ প্রণালির টোল মওকুফ করা হয়েছে, যার মধ্যে রাশিয়াও রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চীন ইরানকে কোন অস্ত্র দেবে না: ট্রাম্প
বাণিজ্যিক ক্ষেত্রেও বৈঠক থেকে বড় অগ্রগতির দাবি করেছেন ট্রাম্প। তিনি জানান, চীন ২০০টি বোয়িং জেট কেনার প্রতিশ্রুতি দিয়েছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের এটিই সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান ক্রয়ের উদ্যোগ হতে পারে। এ ছাড়া চীন বিপুল পরিমাণ সয়াবিন ও পোল্ট্রি পণ্য আমদানিতে সম্মত হয়েছে বলেও জানান ট্রাম্প। এতে মার্কিন কৃষকদের জন্য ইতিবাচক বার্তা এসেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চীনা শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা নীতিতে কিছুটা শিথিলতার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
শেনজেনে নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা চালু, অভিবাসন নজরদারিতে বড় পরিবর্তন
ইউরোপের শেনজেন অঞ্চলে ভ্রমণ ও সীমান্ত ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে নতুন প্রবেশ-প্রস্থান ব্যবস্থা (ইইএস)। ১০ এপ্রিল থেকে পুরো শেনজেনজুড়ে এই ডিজিটাল ব্যবস্থা কার্যকর হয়েছে, যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা দেশগুলোর স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের প্রবেশ ও প্রস্থানের তথ্য সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে।
মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দুটি জাহাজ অতিক্রম করছে হরমুজ: বিবিসি
ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দুটি জাহাজ শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসির তথ্য যাচাইকরণ ইউনিট। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী ‘ইউরি’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার রাতে প্রণালি অতিক্রম শুরু করে এবং পরে লারাক দ্বীপের পূর্বদিকে গিয়ে থেমে যায়। শুক্রবার দিনভর জাহাজটি সেখানেই অবস্থান করেছে।
সিএনএন ‘নির্বোধ’, নিউইয়র্ক টাইমসের কলাম ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’: ট্রাম্প
ট্রাম্প বলেন, 'প্রতিদিনই আমি দেখি, তারা (ইরান) সামরিকভাবে কত ভালো করছে বলে দেখানো হচ্ছে। অথচ বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ। নিউইয়র্ক টাইমস ও সিএনএনে আমি এসব দেখি—কারণ শত্রুর ওপর নজর রাখা প্রয়োজন।' তিনি আরও বলেন, 'নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনগুলো দেশের স্বার্থের পরিপন্থী। তাদের কলামগুলো পড়লেই বোঝা যায়, বিষয়টি ওপরমহল থেকেই শুরু হয়। এটা অত্যন্ত ভয়ংকর।'
যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ অধ্যয়নরত অবস্থায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়টির স্প্রিং সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। সমাবর্তনে মিয়ামি কনস্যুলেট-এর একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করেন।