আন্তর্জাতিক
ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত?
বিশ্লেষকদের মতে, ইরানের প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভর করবে কয়েকটি অনিশ্চিত বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে অবরোধ কতটা কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং ইরান বিকল্প রুট, বিশেষ করে জাস্ক টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি কতটা অব্যাহত রাখতে পারে। জ্বালানি তথ্য প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, মার্চের শেষ দিকে ইরানের প্রায় ১৫ কোটি ৪০ লাখ ব্যারেল তেল অবরোধ-প্রভাবিত উপসাগরের বাইরে ভাসমান অবস্থায় ছিল, যা স্বল্পমেয়াদে ক্ষতি কিছুটা সামাল দিতে সহায়ক হতে পারে।
পাকিস্তানের বিমানঘাঁটিতে নামল মার্কিন ছয়টি সামরিক বিমান
ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন শান্তি আলোচনা ঘিরে নতুন মাত্রা যোগ হয়েছে। এ প্রেক্ষাপটে পাকিস্তানের নুর খান বিমানঘাঁটিতে অন্তত ছয়টি মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।
আখের রসেই চলছে গাড়ি, কীভাবে সম্ভব করলো ব্রাজিল?
ব্রাজিল বহু বছর ধরে আখ চাষে সমৃদ্ধ। সেই আখ থেকেই রস সংগ্রহ করে গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় ইথানল—এক ধরনের জৈব জ্বালানি। এই ইথানল সরাসরি বা পেট্রোলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়। বিশেষ করে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনযুক্ত গাড়িগুলো সহজেই ইথানল বা পেট্রোল—দুটোতেই চলতে পারে। ব্রাজিল সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইথানলকে জনপ্রিয় করেছে। এতে তেলের ওপর নির্ভরতা অনেকটাই কমেছে।
বিজেপির ভূমিধস জয়: পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা এই রাজ্যে বড় জয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দু— কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি হওয়ায় পশ্চিমবঙ্গ জয় বিজেপির দীর্ঘদিনের লক্ষ্য ছিল। নির্বাচনী প্রচারে দলটির শীর্ষ নেতৃত্ব বারবার জানিয়েছিল, ক্ষমতায় এলে একজন বাঙালিকেই মুখ্যমন্ত্রী করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ‘ভূমিপুত্র’কে নেতৃত্বে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে দলের একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন এমন কেউ, যিনি স্থানীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
১ মে’র পর ট্রাম্পকে আইনত যুদ্ধ বন্ধ করতে হবে
যুক্তরাষ্ট্রের আইনে বলা আছে, কোনো সামরিক অভিযান শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে অবহিত করতে হয়। এরপর তিনি সর্বোচ্চ ৬০ দিন একক সিদ্ধান্তে সেনা মোতায়েন রাখতে পারেন। বিশেষ পরিস্থিতিতে লিখিতভাবে ‘অনিবার্য সামরিক প্রয়োজন’ উল্লেখ করে এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো যায়। কিন্তু এই ৯০ দিনের মধ্যে কংগ্রেস যুদ্ধ ঘোষণা বা অনুমোদন না দিলে প্রেসিডেন্টকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হওয়ার কথা।
২৫ হাজার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাবে আফগানিস্তান: ইউনিসেফ
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তালেবান সরকারিভাবে অধিকাংশ খাতে নারীদের নিয়োগ সীমিত করেছে এবং মেয়েদের শিক্ষার সুযোগ ১২ বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। প্রতিবেদন অনুযায়ী, এসব নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে পড়েছে প্রায় ১০ লাখ নারীর ওপর। পরিস্থিতির উন্নতি না হলে ২০৩০ সালের মধ্যে ক্ষতিগ্রস্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
‘মুসলিমরা সরাসরি মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে তিনি ১৫,১১৪ ভোটের ব্যবধানে হেরেছেন। ভোট গণনার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে সেই চিত্র বদলে যায়। সপ্তম রাউন্ড শেষে তিনি প্রায় ১৭ হাজার ভোটের লিডে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। ১৪তম রাউন্ডে এসে তা ৪ হাজারের নিচে নেমে যায়। শেষ পর্যন্ত সব ব্যবধান পেরিয়ে জয় নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী।
২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ২৪ হামলার দাবি
এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি ‘সন্দেহজনক আকাশযান’ ভূপাতিত করেছে। একই সঙ্গে ইসরায়েল হিজবুল্লাহর এ তৎপরতাকে যুদ্ধবিরতি সমঝোতার আরেকটি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এবং পরে এর মেয়াদ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হলেও সীমান্ত পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটছে।
পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপের জবাব হবে ‘ভয়াবহ’: আসিম মুনির
গত বছরের সংঘাতকে পাকিস্তান সরকার ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে। এ প্রসঙ্গে আসিম মুনির দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল। তবে জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে পাকিস্তান তার জবাব দিয়েছে। তিনি বলেন, 'মারকা-ই-হক শুধু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচলিত যুদ্ধ ছিল না; বরং এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হয়েছে।'
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত ওই চুক্তিকে তিনি আবারও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে যে নতুন চুক্তি হচ্ছে তা ‘জেসিপিওএ’ বা ‘ইরান নিউক্লিয়ার ডিল’-এর চেয়ে অনেক ভালো হবে। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্যতম খারাপ চুক্তি বলে উল্লেখ করেন এবং এতে ওবামা ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার সমালোচনা করেন।
ইরানের বিষয়ে সতর্ক করে যা বললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে ইরান ইতিবাচক ভূমিকা নেবে। অন্যথায় আলোচনার ধরণ পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেন ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। এর জবাবে ইরানও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।
মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু করা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তার ভাষায়, ইরান যদি এমন হামলার চেষ্টা করে, তবে তারা ধ্বংস হয়ে যাবে।